সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম এওয়ার্ড ২০২৩ পেলেন আরজে শান্ত

পুরো নাম মশিউর রহমান শান্ত হলেও আরজে শান্ত নামেই অধিক পরিচিত৷ বাংলাদেশের এই জনপ্রিয় আরজে এখন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ভাবে আলো ছড়াচ্ছেন নিজের কাজের মাধ্যমে৷ ২০২৩ সালে ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তিনি। একই সাথে জিতে নিয়েছেন ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম এওয়ার্ড ২০২৩৷ থাইল্যান্ডের ব্যাংককে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়৷ ৬৪ দেশ থেকে আগত প্রতিনিধিদের সাথে নিয়ে তিনদিন ব্যাপী এই আয়োজন চলছে ব্যাংককের হোটেল এম্বাসাডরে।

আরজে এবং লেখক শান্ত মূলত তার বিভিন্ন কাজের কারণে ইতিমধ্যে বেশ সুপরিচিত৷ প্রতিভাবান এই তরুণের ইতিমধ্যে ১৭ টি বই প্রকাশ হয়েছে৷ এর বাইরেও বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার প্রতিষ্ঠান ভয়েজ ফ্যাক্টরি বাংলাদেশ এবং টার্নিং টকস বাংলাদেশ নিয়ে৷ যদিও হাজারও ব্যস্ততার মাঝে থেমে নেই তার রেডিও শো৷ রেডিও ধ্বনিতে আহা জীবন এবং হোয়াইট কলার নামে দুটো শো করে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য ২০২১ সালে নেপালের প্রেসিডেন্ট থেকে তিনি গ্লোবাল ইয়ুথ লিডারশীপ এওয়ার্ডও পেয়েছেন৷ জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত নিজের দেশের মানুষের জন্যে কাজ করে যেতে চান প্রতিভাবান এই তরুণ মশিউর রহমান শান্ত।

এওয়ার্ড প্রসঙ্গে আরজে শান্ত বলেন, পুরস্কার পাওয়া বরাবরই আনন্দের। তবে এই আনন্দ দায়িত্ব আরো অনেক বাড়িয়ে দেয়৷ তাই চেষ্টা করব আগামীতেও কাজের ধারাবাহিকতা বজায় রাখতে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ