
লামা (বান্দরবান) প্রতিনিধি: নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজিজনগর র্ব চাম্বি ধুইল্যাপাড়ার আমির আলীর ছেলে অভিযুক্ত মো. আব্দুর রহিম। তিনি গতবছর ৩০ জুলাই একই এলাকার এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। ধর্ষণের পর ভিকটিম গর্ভবতী জানতে পেরে সম্পর্ক অস্বীকার করে খালাতো বোনকে বিয়ে করে সংসার পাতেন।
এই ঘটনায় ভিক্টিম এর মা বাদী হয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বান্দরবান পার্বত্য জেলা বরাবর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করলে আদালত মামলাটি তদন্তের নির্দেশ দেন।এর পরবর্তীতে উক্ত ঘটনার সত্যতার বিষয়ে তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর আদালত আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।
অভিযুক্ত আব্দুর রহিম আদালতে ধরা না দিয়ে পালিয়ে বেড়ায়। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় রোববার বিকেলে লামা থানা পুলিশ তাকে আটক করেন।
উল্লেখ্য, অতি সম্প্রতি আব্দুর রহিমের লালসার শিকার ওই নারীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেয়। আব্দুর রহিম এই শিশুটির জন্মদাতা বলে ভিকটিম নারীর দাবি। ভুক্তভোগী পরিবারকে আইনি সহয়তা দিয়ে পাশে আছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতেরই একজন নারী আইনজীবী।
রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই নুরুজ্জামান ও এএসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকা থেকে পলাতক আসামি আব্দুর রহিমকে গ্রেফতার করেন।











