বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নরসিংদীতে সমাবেশের জন্য ৫০ টা গাড়ি না দিলে পরিবহন বন্ধের হুমকি বিএনপি নেতার

নরসিংদী প্রতিনিধি:

বিএনপি আয়োজিত সমাবেশের জন্য গাড়ির দাবি করেছেন নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিএনপির এই নেতা মনোহরদী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে ৫০টি গাড়ি সরবরাহ করতে না পারলে পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে এমডিকে ডেকে এই হুমকি দেন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এমডিকে বলতে শোনা যায়, “এত গাড়ি কোথা থেকে দেব?” জবাবে বকুল বলেন, “সেটা আমি জানি না। গাড়ি না দিতে পারলে পরিবহন বন্ধ।”

আগামী ২২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে লোকসমাগম নিশ্চিত করতে বকুল এই গাড়ি চেয়েছেন।

বকুল সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হলেও তার নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে এলাকায়। সর্বশেষ এই হুমকির ঘটনায় তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে মনোহরদী পরিবহনের এমডি জানান, এত সংখ্যক গাড়ি সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব নয়।

এদিকে, স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন।

এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হুমকি ও চাপ প্রয়োগ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে এবং সাধারণ মানুষের মধ্যে নিতিবাচক প্রভাব ফেলবে। তারা নেতাদের মধ্যে সমন্বয় ও সহনশীলতার আহ্বান জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ