মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পাইকগাছায় সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতার সাথে অসৌজন্য আচারণ ও হত্যার হুমকি দেয়ায় আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৫ টায় উপজেলার গড়ইখালী বাজার (প্রধান সড়কে) অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, আবুল বাসার বাচ্চু, হুমকি প্রাপ্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর হোসেন, বিএনপি নেতা মাসুদ রানা, নজরুল ইসলাম, লিটন, মোমিন, বাবু, নাসিমা বেগমসহ আরও অনেকে।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসের গডফাদার আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী বাবু গাইনের ছেলে বনদস্যু হৃদয় গাইন ও তার বাহিনীর রাশেদ গাইন, সাহেব গাইন, মনা গাইন ও মঈনুর গাইনরা সন্ত্রাসী কর্মকান্ড, মাদক দ্রব্যসহ নানাবিধ অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তারা অপরাধ জগতের এমন কোন কর্মকান্ড নেই যার সাথে তারা জড়িত ছিল না। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের এ সমস্ত দোসরেরা এখনও পর্যন্ত তাদের সেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এরই প্রতিবাদে তাদের গ্রেপ্তারের দাবীতে এলাকাবাসী উক্ত মানববন্ধন করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ