সোমবার, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে গাছে ঝুলছিল ট্রাকচালকের লাশ

0-3840x2160-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:1;

মোঃ আবুল খায়ের, ​পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে একটি কাঁঠালগাছ থেকে এক ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাহপুর গ্রামের পূর্বপাড়া বিলের ধারে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে ফারুক মিয়া (৩০)’র লাশ উদ্ধার করা হয়।
​
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে এলাকাবাসী কাঁঠালগাছে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে থানায় নিয়ে আসে।
​
পীরগঞ্জ থানার ওসি নজমুল হক জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ