মঙ্গলবার, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পীরগঞ্জে মালয়েশিয়া প্রবাসীর দাফন সম্পন্ন

আবুল খায়ের, পীরগঞ্জ (রংপুর): মালয়েশিয়ায় মারা যাওয়ার ২ সপ্তাহ পর শুক্রবার দেশে ফিরেছে প্রবাসী যুবকের মরদেহ। ৩০ অক্টোবর শুক্রবার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের (চন্দ্রঘোনা) পাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

নিহত প্রবাসী মনিরুল ইসলাম (২৪) তিনি ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে। সংসারে আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় যান তিনি। গত ১৫ অক্টোবর মুঠোফোনে হঠাৎ তার মৃত্যুর সংবাদ পায় পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের অভাব-অনটন দুর করতে ২০২৩ সালের মার্চ মাসে একমাত্র ছেলেকে প্রবাসে পাঠায় বাবা ইয়াসিন আলী। এরপর গত ১৫ অক্টোবর মনিরুলের মৃত্যুর খবর পান তারা। কী ভাবে তার মৃত্যু হয়েছে, সেটা এখনো জানতে পারেননি তারা।

বাবা ইয়াসিন আলী কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি, টাকা ইনকাম করে সংসারের অভাব দুর করতে। ছেলে যে টাকা পাঠাত তা দিয়ে ধারদেনা ধীরে-ধীরে শোধ করে সংসার চলত। এখন সংসার চলবে কেমন করে, বাকি দেনা শোধ ও আমাদের কী হবে বলে বিলাপ করতে থাকেন।

মনিরুলের মরদেহ বাড়িতে পৌছানোর পর বারবার মূর্ছা যাচ্ছিল মা মনোয়ারা বেগম। এ সময় তিনি বলেন, কী কারণে মারা গেছে আমার ছেলে, এখনো কেউ কিছুই জানায় নাই। এখন আমাকে মা বলে কে টাকা পাঠাবে, সংসার চলবে কিভাবে? মনোয়ারা বেগম আরও বলেন, যাদের সঙ্গে ছিল, তারা ফোন দিয়ে জানায়, রাতে ঘুমাইছে সকালে আর ওঠে নাই বলেই কান্নায় ভেঙ্গে পড়েন মা।

চাচা আলতাফ হোসেন জানান, বড় ভাই ছেলেকে অনেক আশা করে বিদেশে পাঠিয়েছিল কিন্তু সে ফিরল লাশ হয়ে। কী হয়েছে, সেটা আমরা সঠিক জানি না।

পীরগঞ্জ থানার ওসি নজমূল হক বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক থেকে ঘটনাটি জেনেছি। একজন প্রবাসীর মৃত্যু দুঃখজনক।

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ