
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে নির্বাচন পূর্বক প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বুধবার বিকের ৪টার সময় পুঠিয়া কারিগরি কলেজের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পুঠিয়া উপজেলা শাখা জামায়াতের আমির মনজুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী মির্জার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার সেক্রেটারি গোলাম মর্তুজা ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান। সে সময় সেখানে নির্বাচনি আলোচনা তুলে ধরেন রাজশাহী- ৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন।
আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি, অধ্যাপক আনোয়ার হোসেন, বেলপুকুরের আমির মোঃ মোকবুল হোসেন, বানেশ্বর ইউনিয়নের আমির মোঃ হাসানুজ্জামান, ভালুকগাছি ইউনিয়নের সভাপতি অধ্যাপক নূরুল ইসলাম, জিউপাড়া ইউনিয়নের সভাপতি মো রুহুল আমিন, শিলমাড়িয়া ইউনিয়নের সভাপতি মো আব্দুল আজিজ, পুঠিয়া পৌরসভার সভাপতি ইন্জিনিয়ার এনামুল হক চৌধুরী প্রমুখ।











