রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে আর্থিক সংকটে চিকিৎসা বঞ্চিত এক প্রতিবন্ধী

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আটগাঁও এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম। তিনি জমির উদ্দিনের ছেলে। বর্তমানে আর্থিক সমস্যার কারণে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। ৎ

শফিকুলের দুই পায়ে গুরুতর সমস্যা রয়েছে। যা তার দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করছে। কিন্তু তার অসচ্ছল অবস্থার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হচ্ছে না।

শফিকুলের বাসা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও চৌরাস্তার ১ নং ওয়ার্ড, ৪ নং ইউনিয়নে অবস্থিত। তার পরিবার আর্থিক সংকটে থাকায় এই মুহূর্তে চিকিৎসার জন্য সামর্থ্য নেই। তার পাশে দাঁড়াতে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবান ও সহানুভূতিশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শফিকুলের পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা করতে ইচ্ছুক যে কেউ ০১৩২৪০১১৬৪৫ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ