মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। কারণ যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সংখ্যায় কম। কিন্তু তারা সমাজে বিভেদ সৃষ্টি করে সমাজে অস্থিরতা সৃষ্টি করে। এর ফলে হাজার বছরের লালিত ঐহিত্য অনেক সময় নষ্ট হয়ে যায়। কিন্তু এদেশ জন্ম হয়েছে সম্প্রীতির বার্তা নিয়ে। যেখানে সকল মানুষ তার ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই জরুরী।

শনিবার দুপুরে নগরীর জেএমসেন হলে ইসকন নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি পন্ডিত গধাদর দাস ব্রহ্মচারী। ইসকন নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস ব্রহ্মচারীর স ালনায় অনুষ্ঠানে আর্শীবাদক ছিলেন ভারত থেকে আগত শ্রীমৎ ভক্তিনীলাচল স্বামী মহারাজ ও ভক্তি কেবর গোপেন্দ্র স্বামী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।

দিনব্যাপী স্নানযাত্রা কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল আলতি, দর্শন আরতি, শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর মহাঅভিষেক, স্নানযাত্রা, আলোচনা সভা, ভাগবত পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকে পূণ্যার্থীরা জেএমসেন হলে ভিড় করতে থাকেন। ডাব, দুধসহ বিভিন্ন উপকরণ দিয়ে জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা মহারাণীকে স্নান করান ভক্তরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ