বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক প্রদীপ ভৌমিকের স্মরণে নিমগাছিতে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি

বিশেষ প্রতিনিধি: শহীদ সাংবাদিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা কমরেড প্রদীপ ভৌমিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত কর্মসূচিতে সিপিবির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

স্মরণসভায় বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস. এম. শহীদুল্লাহ সবুজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমীন, জেলা কমিটির সদস্য মতিয়ার রহমান সরকার, সোহাগ জয়, আব্দুল মাজেদ, আব্দুল হাকিম, রায়গঞ্জ উপজেলা কমিটির সভাপতি দিলীপ সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কমিটির সদস্য বিনয় মাঝি, তাড়াশ উপজেলা কমিটির সদস্য সুমন দাস এবং রায়গঞ্জ থানা কমিটির সদস্য গৌরাঙ্গ গুণ, সহদেব কুমার মাহাতো, প্রদীপ মাহাতো ও বকুল বসাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কমরেড প্রদীপ ভৌমিক সাংবাদিকতা ও প্রগতিশীল রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আদর্শ ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

সভা শেষে নেতৃবৃন্দ নিমগাছি মহাশ্মশানে প্রয়াত কমরেড প্রদীপ ভৌমিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ