মঙ্গলবার, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চাটখিল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন শওকতুল ইসলাম

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছোট জীব নগর গ্রামের শওকতুল ইসলাম।

গত ৩০ অক্টোবর নোয়াখালী জেলা ছাত্রদলের অনুমোদিত চাটখিল উপজেলা ছাত্রদলের কমিটিতে তাঁকে এ পদে মনোনীত করা হয়।

শওকতুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর এ পদপ্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এদিকে, নতুন দায়িত্ব পাওয়ায় চাটখিল–সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শওকতুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ