রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নভেম্বর ১, ২০২৬

আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

যায়যায়কাল প্রতিবেদক: আর্থিক খাতের সুরক্ষাবলয় শক্তিশালী করতে এবং ব্যাংকিং খাতের তদারকি ও সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ লক্ষ্যে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। শুক্রবার ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট টু’-এর আওতায় এই চুক্তি সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা […]

আর্থিক খাতে সংস্কারে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক Read More »

পুরোনো বাস ও কোম্পানি দিয়েই ঢাকায় রুট রেশনালাইজেশন শুরু, সফলতা নিয়ে সংশয়

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে রোববার থেকে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এসব রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চারটি রুটে চলবে শুধু নন-এসি বাস। বাকি দুটি রুটে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ও নন-এসি বাস। রোববার বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ

পুরোনো বাস ও কোম্পানি দিয়েই ঢাকায় রুট রেশনালাইজেশন শুরু, সফলতা নিয়ে সংশয় Read More »

এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু রোববার, ফি কত?

যায়যায়কাল প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোববার থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি বিষয়ে ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ

এইচএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু রোববার, ফি কত? Read More »

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

যায়যায়কাল প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল রাজনৈতিক দল ও জনগণের পারস্পরিক ঐক্য ও রাজনৈতিক সমঝোতা অপরিহার্য। তিনি রোববার ঢাকায় শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর মনসুন থিয়েটারে জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ সেমিনার সিরিজের প্রথম পর্ব- ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা

আব্দুর রহমান, সাতক্ষীরা: সুন্দরবনে আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে জলদস্যুদের বেপরোয়া তৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাতক্ষীরার উপকূলীয় বনজীবীরা। অগ্রিম ‘কার্ড’ বা টোকেনের নামে বিভিন্ন জলদস্যু দলকে টাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। কোনো দলের সঙ্গে কথিত কার্ডের সমঝোতা না হলে জেলেদের অপহরণ করে ৭০ থেকে

সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা Read More »

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয়

সাইদুল ইসলাম আবির, সিরাজগঞ্জ: অভাব-অনটনের সংসার। বাবা ইমারত নির্মাণশ্রমিক, মা একটি এনজিও অফিসের আয়া। কখনো বাবার কাজ থাকে, কখনো থাকে না। সংসারের এমন টানাপোড়েনের মধ্যেও থেমে থাকেনি ছেলের পড়াশোনা। বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের মো. মোন্নাফ হোসেন (মুন্না)। তার স্বপ্ন এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয় Read More »