সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

দক্ষিণ কোরিয়ায় বিএনপির আলোচনা সভা ও কর্মী সম্মেলন

তরিকুল ইসলাম আপন, দক্ষিণ কোরিয়া: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আলোচনা সভা ও কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দক্ষিণ কোরিয়া শাখা।

রোববার আয়োজিত এ অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম. জামান সজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব হারুন অর রশিদ হিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতাকর্মীরা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, দলের রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক ঐক্য এবং প্রবাসে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত করা, পারস্পরিক মতপার্থক্য দূর করা এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা সভা ও কর্মী সম্মেলনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং দলীয় আদর্শের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ