বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে উপজেলার ১২টি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও ইব্রাহিমপুর দাখিল পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসা শিক্ষকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। 

অধ‍্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন, নারায়নপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ‍্যক্ষ জয়নাল আবেদীন, অধ‍্যক্ষ মো. নূরুল ইসলাম, সুপার আব্দুল মতিন প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, সুপার আবুল হোসেন আহমেদ জিহাদি, সুপার মোজাম্মেল হক, সুপার জালাল উদ্দিন, সুপার মোসলেহ উদ্দিন, সুপার নাজমুল আলম, সুপার মন্জুরুল ইসলাম, সুপার মেরাজুল ইসলাম, সুপার তকী উদ্দিন আল মাহমুদ প্রমুখ।

স্বাগত বক্তব্যে মুফতি এনামুল হক কুতুবী আসন্ন দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ, শিক্ষার্থীদের শ্রেণিমুখী করা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা ঐক্যমত পোষণ করে শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষার্থীদের যুগোপযোগী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ