শুক্রবার, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরের আদাঐর ইউনিয়নে ৫২ লাখ টাকা বরাদ্দ, পুনর্নির্মাণ হচ্ছে ‘কায়সার রুট’

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সালের বিশেষ বরাদ্দে অবসান ঘটতে যাচ্ছে আদাঐর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের ভোগান্তির।

ইউনিয়নের হালুয়াপাড়া শেউলিয়া ব্রিজ থেকে মইলতার বাজার পর্যন্ত ‘কায়সার রুট’ পুনর্নির্মাণের লক্ষ্যে ৫২ লক্ষ টাকা আর্থিক বরাদ্দ প্রদান করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সড়কের উন্নয়ন কাজ শুরু হতে চলায় ৪নং আদাঐর ইউনিয়ন ও হালুয়াপাড়াবাসী সংসদ সদস্যের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটি পুনর্নির্মাণ সম্পন্ন হলে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রে যাতায়াতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। সংসদ সদস্যের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে মাধবপুর-চুনারুঘাটের চলমান উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন ইসলাম বলেন, “৫২ লাখ টাকার এই বরাদ্দ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এ জন্য আমরা মাননীয় এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ। তবে এর পাশাপাশি আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর, গোপালপুর, সম্বদপুর, খিলগাঁও, আতকাপাড়া এবং কবিলপুরের রাস্তাগুলোর অবস্থাও বর্তমানে চরম নাজুক।” ইউনিয়নবাসীর সার্বিক যোগাযোগ ব্যবস্থা সচল করতে এই অবহেলিত রাস্তাগুলোর দিকেও বিশেষ নজর দেওয়ার এবং দ্রুত উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য তিনি সংসদ সদস্যের প্রতি জোর দাবি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ