বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর(হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে সামান্তা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে পৌর শহরের ১নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সামান্তা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে নানার বাড়িতে বেড়ে ওঠেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে অভিযোগ পরিবারের।

নিহতের মা জানান, সোমবার সকালে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তাদের। কিছুক্ষণ পরই মেয়ের মৃত্যুর সংবাদ পান। পরে স্বজনরা বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “পরিবারের দাবি, দাম্পত্য কলহ থেকেই এমন ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ