বুধবার, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে ধান কেটে কৃষকের পাশে ঢাবির নিষিদ্ধ ছাত্রলীগের নেতা যাওয়াদ

বিশেষ প্রতিনিধি: তীব্র রোদ আর শ্রমিকসংকটের মধ্যে অসহায় এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও তাঁর সঙ্গে থাকা শিক্ষার্থীরা।
সম্প্রতি উপজেলার এক গ্রামে হেলা মাহাতো নামের এক দরিদ্র কৃষকের ২৬ শতাংশ জমির পাকা ধান কেটে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা টি এস আই যাওয়াদ। তাঁর নেতৃত্বে একদল শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্থাভাব ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় নিজের জমির ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কৃষক হেলা মাহাতো। বিষয়টি জানতে পেরে যাওয়াদের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি দল ধান কাটার সরঞ্জাম নিয়ে মাঠে নামেন। দিনভর কাজ করে তাঁরা ধান কেটে মাড়াইয়ের জন্য কৃষকের বাড়ির আঙিনায় পৌঁছে দেন।
কৃষক হেলা মাহাতো বলেন, “এই সময়ে ধান কাটার লোক পাওয়া খুব কঠিন ছিল। যাওয়াদ ও তাঁর সঙ্গীরা যেভাবে ধান কেটে দিয়েছে, তা আমার জন্য অনেক বড় উপকার হয়েছে।”
এ বিষয়ে টি এস আই যাওয়াদ বলেন, “ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা সেই দায়িত্ববোধ থেকেই কৃষকের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাব।”
এ উদ্যোগে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এমন মানবিক কাজে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। স্থানীয়দের কাছেও উদ্যোগটি প্রশংসা পেয়েছে বলে জানান তাঁরা।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *