রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সারের ডিলার কারে দিছেন: চিফ প্রসিকিউটরের প্রশ্ন

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): সারের ডিলারশিপ বণ্টনে রাজপথের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন—সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসককে (ডিসি) স্পষ্ট বার্তা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

একইসঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্যের (এমপি) প্রতি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়েছেন এবং তার চারপাশে অবস্থান করা চাঁদাবাজদের কঠোর ভাষায় সতর্ক করেছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের নিজ উপজেলা মাধবপুরের শাজাহানপুর ইউনিয়নের মন্নান মেম্বারের বাড়িতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অতিথি হিসেবে তাঁর সাথে ছিলেন তাঁর সহধর্মিণী ও মাধবপুর উপজেলার বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন।

বক্তব্যে সারের ডিলারশিপ বণ্টন নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম প্রশাসনের উদ্দেশে বলেন, “সারের ডিলারি কারে দিছেন? উপজেলা ইউএনও ও জেলা পরিষদের ডিসি সবাইকে বলে দিতে চাই—ইউএনও মহোদয়কে বলে দিতে চাই, জেলা প্রশাসককে পরিষ্কার করে বার্তা দিতে চাই, আপনারা এমন কোনো কাজ করবেন না যে আমার সাধারণ নেতাকর্মীরা, যারা রাজপথে থেকেছে, জেল খেটেছে, অন্যায়ের শিকার হয়েছে, তারা কোনো কিছু থেকে বঞ্চিত হয়।”

এ সময় স্থানীয় সংসদ সদস্যের আশপাশে অবস্থান করা কতিপয় ব্যক্তির কর্মকাণ্ডের সমালোচনা করে চিফ প্রসিকিউটর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “যাদেরকে আপনার চতুর্পাশে বারবার দেখতেছি ঘুরঘুর করে, অনেকেই এর মধ্যে চাঁদাবাজি করে। আমি সাবধান করে বলে দিতে চাই, এগুলো কিন্তু করবেন না এবং এগুলো আমরা কিন্তু লক্ষ্য রাখছি।”

বক্তব্যের একপর্যায়ে স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে আমিনুল ইসলাম আরও বলেন, “আমি আমার মাননীয় এমপি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো—আমাদের ত্যাগী নেতাকর্মীদের আপনি ডাকেন, ত্যাগী নেতাকর্মীদের নিয়ে আপনি বসেন। তারা এখন রাস্তায় রাস্তায় হাঁটে, আমাদের কাছে কমপ্লেন দেয়, বিচার দেয় যে আপনি তাদেরকে ডাকেন না।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ