
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার শাহেদনগর বেপারীপাড়া, চর রায়পুর ওয়াবদা এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লার মৃত পানু ব্যাপারীর ছেলে ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. খোকন ব্যাপারী (৪৮), পৌরসভার চর রায়পুর ওয়াবদা মহল্লার মৃত হবিবুর রহমান শেখের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ আলম (৫৩) এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে ও সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন (৫০)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সদর থানা পুলিশের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে চলতি মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত এ ধরনের অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা











