
জহিরুল হক রাসেল, কুমিল্লা: পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
পুলিশ সপ্তাহের তৃতীয় দিন ১২ মে রাজারবাগ পুলিশ লাইনস-এ অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৫ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়নে এই পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কুমিল্লা জেলা পুলিশের হাতে পুরস্কার তুলে দেন। কুমিল্লা জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।
বাংলাদেশের সকল ইউনিটের মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে ৩য় স্থান অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন ক্রাইম বিভাগসহ জেলার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও পেশাদারিত্বের ফল।











