শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আজিজ সুপার মার্কেটের ১৪তলা থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর শাহবাগ আজিজ সুপার মার্কেটের ১৪তলার একটি ফ্ল্যাট থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃত ফারাহ ফেরদৌস (৩২) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস করছিলেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল হক জানান, শুক্রবার দুপুরে সংবাদ পেয়ে আজিজ সুপার মার্কেটের ১৪তলার ৮/এস ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি খাটের ওপর বসা ও টেবিলে মাথা দেওয়া অবস্থায় ছিল এবং তাতে পচন ধরেছে।

তিনি জানান, ফারাহ ফেরদৌস সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ৩৯তম বিসিএস উত্তীর্ণ হন। আজিজ সুপার মার্কেটের ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। তার বড় বোন ডাক্তার নাজুলা ফেরদৌস একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। নাজুলার সঙ্গে ফারার শেষ কথা হয় গত মঙ্গলবার।

তিনি আরও জানান, মৃত ফারার গ্রামের বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামে। তার বাবার নাম আব্দুর রশিদ।

এসআই একরামুল বলেন, ‘পাশের ফ্ল্যাটের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে ফারাহর বোন নাজুলাকে জানান এবং পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন কিংবা অতিরিক্ত পড়াশোনার কারণে ডিপ্রেশন থেকে ঘুমের ওষুধ সেবন করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ