শনিবার, ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

, এর সর্বশেষ সংবাদ

এইচএসসি-সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

যায়যায়কাল প্রতিবেদক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, গত বছর যা ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এক বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন বা প্রায় ৪২ শতাংশ।

আজ শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সকাল ১১টার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানা গেছে।

প্রকাশিত পরীক্ষার ফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। সে হিসাবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৫ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অধিকাংশ শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ