শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী’র সিবিএ নির্বাচনে খায়ের-হুমায়ুন পরিষদ বিজয়ী

শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সিবিএ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ২০০ ভোটার নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪ টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সিবিএ নির্বাচনে আবুল খায়ের-হুমায়ুন পরিষদ হাতুড়ি মার্কা রেজিষ্ট্রেশন নং ১৯৩৩ বিজয় বিপুল ভোটে বিজয়ী হয়।

অন্য দিকে আকতার-মালেক রেজিষ্ট্রেশন ৯৮৯ ছাতা মার্কা পরাজিত হয়।

সভাপতি আবুল খায়ের সরকার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার (স্বপন) হাতুড়ি মার্কা (খায়ের-হুমায়ুন) পরিষদ মোট ২০০ ভোটের মধ্যে ১৩৮ ভোটে জয় হয়।

আকতার-মালেক পরিষদ ছাতা মার্কা ভোট পায় ৬২ ভোট। এবং ১৩৮ ভোট পেয়ে (খায়ের-হুমায়ুন) পরিষদ মোট জয়লাভ করেন।

আবুল খায়ের পরিষদের সভাপতি মো. আবুল খায়ের সরকার, অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাজী জসিম মান্না, সহ-সভাপতি মো. নাসিম, সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির সরকার (স্বপন), সহ- সাধারণ সম্পাদক মো. রিপন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ