সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভিজিএফ কর্মসূচির আওতায় গরিবদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ওজন না করে বালতির খেউ দিয়ে চাল বিতরণ করা হয়েছে এবং প্রায় ২০টি কার্ড গায়েব রয়েছে।

পৌরসভার চিঠি অনুযায়ী, ৬২০টি কার্ডধারীর মধ্যে চাল বিতরণের কথা থাকলেও চাল এসেছে মাত্র ৬০০ জনের জন্য। ফলে শুরু থেকেই বিতরণ কার্যক্রমে অসঙ্গতি দেখা দেয়।

এদিকে চাল নিতে আসা গ্রহীতাদের দাবি, কেউই নির্ধারিত ১০ কেজি করে চাল পাননি। অনেকেই অভিযোগ করেন, ওজন না করে বালতি দিয়ে মেপে চাল দেওয়া হয়েছে, যার ফলে তারা নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল পেয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পুরো ঘটনার বিস্তারিত ভিডিওতে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ