মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

খানসামায় শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন

খানসামা (দিনাজপুর) সংবাদদাতা: সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় তিন দিনব্যাপী  ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্ধোধন করেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিযোগিরা ও শিক্ষকরা।

উদ্বোধনের পরেই বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ