শনিবার, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রামের উন্নয়ন ছাড়া শহরের উন্নয়ন সম্ভব নয়: সরাইলে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম

0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:61433146905000;appts:1791010446332;qlty:1;;illum:2 scene:0 humanIn:4;

পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া শহরের টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামের প্রান্তিক মানুষের উন্নয়ন হলে তাদের সহযোগিতায় শহরের উন্নয়ন হবে; শহরের সহযোগিতায় বিভাগ এবং বিভাগের সহযোগিতায় রাজধানীর উন্নয়ন সম্ভব হবে।

শনিবার সকালে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সরাইল সদর ইউনিয়ন পরিষদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। ইউনিয়ন পরিষদের প্রধান দায়িত্ব গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা। একইভাবে জেলা পরিষদও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ইউনিয়ন পরিষদগুলোর সঙ্গে জেলা পরিষদের কার্যকর সমন্বয় গড়ে তুলতে চাই।

তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইউনিয়ন পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা পরিষদও মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, “আমি চাই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হোক। গ্রামের মানুষ এগিয়ে গেলে তাদের সহযোগিতায় শহর এগিয়ে যাবে। শহর এগিয়ে গেলে বিভাগ এগিয়ে যাবে, আর বিভাগ এগিয়ে গেলে এগিয়ে যাবে আমাদের রাজধানী ও পুরো দেশ।”

এদিকে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে ৭ নম্বর সরাইল ইউনিয়ন পরিষদ হলরুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়াসহ সরাইল সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্য।

এর আগে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শাহবাজপুর, শাহজাদাপুর, কালীকচ্ছ, নোয়াগাঁও, সরাইল সদর ও পানিশ্বর ইউনিয়ন পরিষদে গিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে স্থানীয় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার কথা জেলা পরিষদ প্রশাসকের কাছে তুলে ধরেন। তিনি এসব বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার আশ্বাস দেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ