বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জাতীয় কবির জন্মজয়ন্তীতে সম্মাননা পদক পেলেন ওবায়েদ উল্লাহ অবিদ

যায়যায়কাল প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক লাভ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া গ্রামের কৃতী সন্তান, কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়েদ উল্লাহ অবিদ।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ঝংকার শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। তিনি ওবায়েদ উল্লাহ অবিদকে এ সম্মাননা পদক তুলে দেন।

ওবায়েদ উল্লাহ অবিদ প্রস্তাবিত মরহুম জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশনের কর্ণধার হিসেবে দীর্ঘদিন ধরে সমাজকল্যাণ, মানবিক সহায়তা ও জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। সংগঠন পরিচালনা ও সমাজসেবামূলক কার্যক্রমে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা ও ফাতেমা তুজ জোহরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতা রেজাউদ্দৌলা চৌধুরী, বিশিষ্ট নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

সম্মাননা গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়েদ উল্লাহ অবিদ বলেন, “যে কোনো স্বীকৃতি মানুষের কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে। আমি এই অর্জন উৎসর্গ করছি আমার মরহুম বাবা-মা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি।”

তিনি আরও বলেন, “মরহুম জায়েদ আলী যাদব ব্যাপারী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ