সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ের দুই কৃতি ফুটবলারকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্ট এ অসাধারণ সাফল্য অর্জন করায় দিরাইয়ের দুই কৃতি ফুটবলারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার তার কার্যালয়ে দুই খেলোয়াড়কে শুভেচ্ছা জানান এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও দিরাইয়ের মেধাবী খেলোয়াড়দের পাশে উপজেলা প্রশাসন থাকবে।

দুই কিশোর ফুটবলারের জাতীয় পর্যায়ের এই সাফল্যে দিরাইবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়ামোদী ও সচেতন মহল খেলোয়াড়দের এই গৌরবময় অর্জনে সার্বিক উৎসাহ ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজীব সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে দিরাইয়ের এই দুই ফুটবলারের সাফল্য স্থানীয় তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ