সোমবার, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা ৫ আগস্ট

মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সুনামগঞ্জের দিরাই উপজেলার রায়বাঙ্গালী শাহ পরান (রহ.) বাজারের পশ্চিম পাশে হেরাচাপ্টি নদীতে আগামী ৫ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শাহ পরান বাজারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, সিলেট বিভাগের বিভিন্ন এলাকার নৌকা ও মাঝিরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি নতুন মোটরসাইকেল, যা প্রদান করবেন লন্ডন প্রবাসী শেখ শাহ জাহান মিয়া। দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, দাতা স্পেন প্রবাসী শেখ মামুন আহমেদ। তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ, দাতা বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল মিয়া (সিলেট)। চতুর্থ পুরস্কার হিসেবে থাকবে একটি ট্রফি, যার দাতা লন্ডন প্রবাসী শেখ মো. ছুনু মিয়া।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট বিভাগ গাছ গলাই ঐক্য পরিষদের নীতিমালা অনুযায়ী প্রতিযোগিতা পরিচালিত হবে।

অনুষ্ঠান সফল করতে একটি পূর্ণাঙ্গ কমিটি ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি বাউল তছর উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন। পরিচালনা কমিটির সদস্যরা প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন।

আয়োজকরা নৌকা বাইচপ্রেমী দর্শক ও প্রতিযোগী দলগুলোকে যথাসময়ে উপস্থিত থেকে গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।

যোগাযোগ:
মো. লেবু মিয়া – ০১৭০৬-৯১৮৬৪২
হামিদুল ইসলাম – ০১৭৪৮-০১১৮৮১
সুমন মিয়া – ০১৭১৫-৫২৭৪৩৯
মো. জমিল মিয়া – ০১৭৩৯-৫২৬৬৭০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ