শুক্রবার, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দুর্গাপুরে ইভিএমে ভোটদান প্রশিক্ষণ শুরু

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে এই প্রথম ইভিএমে ভোট গ্রহনকে কেন্দ্র করে দুর্গাপুর পৌর এলাকায় চলছে সাধারণ ভোটারদের নিয়ে প্রশিক্ষণ। সোমবার থেকে দু‘দিন ব্যাপি উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে পৌরসভার বিভিন্ন এলাকায় এ প্রশিক্ষণ শুরু হয়।

আগামী ১২ জানুয়ারী সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে ভোটের আয়োজন করা হয়েছে। দুর্গাপুরে এই প্রথম ইভিএমে ভোট দেবে সাধারণ ভোটারগণ। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এতে পুরুষ ১০,০৬৬ ও মহিলা ভোটার সংখ্য ১০,৭১৫ জন এবং মেয়র পদে ৩জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। গত ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা গেলে আগামী ১২ জানুয়ারি এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহ এবং প্রশিক্ষণ দিতে গত কয়েকদিন ধরে প্রচার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ভোটারদের প্রশিক্ষণ দিতেই অনুশীলনমূলক ভোট দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই অনুশীলনের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেয়া সহ কীভাবে ইভিএমে ভোট দেয়া যায়, তা শিখিয়ে দেয়া হবে।

এ বিষয়ে সরকারি রিটার্নিং অফিসার তপন চন্দ্র শীল বলেন, ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে অনুশীলন ভোটিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী ১২ জানুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে সকল কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর আগেও কয়েক দফা ইভিএমের বিষয়ে ভোটরদের সচেতন করতে প্রচারণা চালানো হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান জনি, টেকনিক্যাল কর্মকর্তা শেখ শিবলী সাদিক নোমান, টেকনিক্যাল সরকারি সুজন মিয়া প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ