
সুলতান মাহমুদ, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হয়েছেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর রেজিস্ট্রার প্রফেসর সালেহ আহমদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
নবনিযুক্ত সভাপতি জুয়েল রানা দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষাবান্ধব মনোভাব ও উন্নয়নমূলক চিন্তাধারার জন্য এলাকায় সুপরিচিত। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এ বিষয়ে জুয়েল রানা বলেন, নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, দমদমা আমিনিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার দৌলতুজ্জামান, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সদস্য মন্ডলীর প্রতি ও অত্র এলাকাবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন এবং প্রতিষ্ঠানকে শিক্ষা-দীক্ষা, নৈতিকতা ও ফলাফলের দিক থেকে আরও সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন।











