মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নীলফামারীতে গণ অধিকার পরিষদের নিবন্ধন পাওয়ায় আনন্দ মিছিল

oppo_1026

মো. সাইফুল ইসলাম, নীলফামারী: বাংলাদেশ গণ অধিকার পরিষদের প্রতীক বরাদ্দ পাওয়ায় নীলফামারীতে আনন্দ মিছিল করেছে দলের নেতা কর্মীরা।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম ।

এ সময় গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার মুখপাত্র কেন্দ্রীয় লিডার সোহাগ ইসলাম, নীলফামারী জেলা সভাপতি জাহাঙ্গীর, সাবেক সভাপতি সামিউর ইসলাম, সহ সভাপতি কজলু হক, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা পেশাজীবি সম্পাদক আবেদ আলী, জেলা শাখার দপ্তর সম্পাদক সাদমান শাকিল, সদর উপজেলা শাখার আহ্বায়ক আসাদ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মুস্তাকিন বিল্লাহ মিলন ইসলাম, শরিফুল ইসলাম, , রিপন ইসলাম, ইব্রাহিম সুজন, নবীজুল ইসলাম নবীন সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় দলের নেতারা দেশকে দুর্নীতি মুক্ত ও সুশাসনের দেশ গড়ার অঙ্গীকার করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ