মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিকল্পনা মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে দুস্থ ব্যক্তি, মসজিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাধীন তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক প্রদান করেছেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম আরসিডিএস পিএসসি।

শনিবার নিজের নির্বাচনী এলাকার নান্দাইল বাজারে দলীয় কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নান্দাইলে আসেন পরিকল্পনা মন্ত্রী। তিনি নান্দাইলের সম্ভাব্য ও প্রস্তাবিত একাধিক ব্রিজ সাইট এবং উভয় পাশের সংযোগ সড়কের প্রকৃত অবস্থা পরিদর্শন করেন। একইসাথে সড়কের প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘’আমি নিজে কোনো সাইট পরিদর্শন না করে কোনো ব্রিজ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেইনা। সামষ্টিক অর্থনীতির সাথে আমরা যদি আমাদের গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নিতে পারি তাহলে আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। দেশের সামগ্রিক উন্নতির সাথে এসব ছোট ছোট উন্নয়ন সমন্বয়ের মাধ্যমে আমরা বিশাল জনগোষ্ঠীর সুবিধা নিশ্চিত করতে পারব।

এদিকে শুক্রবার নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমরা আশাবাদী আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই ২০৩১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পরিগনিত হব।

তিনি বলেন, আমি পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমান সরকারের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ভিশন ২০১০-২০২১ শতভাগ সফল হয়েছে এবং ভিশন ২০৪১-ও সফল হবে বলেই আমি বিশ্বাস করি।

সভায় সাংবাদিকবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরে নান্দাইল উপজেলার উন্নয়ন এবং নান্দাইলকে মাদকমুক্ত রাখতে মন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা পালনে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্তমানে ময়মনসিংহ জেলার নান্দাইলে তার নির্বাচনী এলাকায় অবস্থান করছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ