
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাও ইউনিয়নে প্রায় দুই শতাধিক অসহায় আদিবাসী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জনদরদি বিএনপি নেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় মানুষদের হাতে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য পোশাক তুলে দেওয়া হয়।











