শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুয়া খতিয়ান বাতিল করে সরকারি সম্পত্তি রক্ষা আগ্রাবাদে

মো: রমিজ আলী: বিভিন্ন সময়ে নানা রকম জাল দলিল, খতিয়ান ও কাগজপত্র তৈরি করে সরকারি মূল্যবান সম্পত্তি হাতিয়ে নেয়ার চেষ্টা করে আসছে চট্টগ্রামের ভূমিদস্যু সিন্ডিকেট।

এমন এক ঘটনা ঘটেছে মহানগরীর আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে। এক ব্যক্তি ২০১২ সালের একটি ভুয়া খতিয়ান দাখিল করে রামপুর মৌজার ২৪ শতকের মূল্যবান পরিত্যক্ত সম্পত্তি গ্রাস করার অপচেষ্টা করছিলেন। কিন্তু আগ্রাবাদ ভূমি অফিসের বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধিমত্তায় সরকারি সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়েছে।

আজ ২০ জুলাই ২০২৫ ইংরেজি দুপুরে দুদকের একটি টিম তথ্য-উপাত্ত সংগ্রহ করতে আগ্রাবাদ ভূমি অফিসে গেলে অনেক পুরাতন এই জালিয়াতির বিষয়টি মিডিয়াতে আসে।

জানা যায়, ২০১২ সালের পুরাতন ভুয়া খতিয়ানটি দেখে ভূমি অফিসের কর্মচারীদের সন্দেহ হলে তারা বিষয়টি এসিল্যান্ড তানভীর হাসান তুরানকে জানান।

এ বিষয়ে তাৎক্ষণিক ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। কমিটির অনুসন্ধানে পুরো বিষয়টি গড়মিল হিসেবে ধরা পড়লে তা প্রতিবেদন আকারে জমা দেন। এসিল্যান্ড তা লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর পর প্রেরণ করেন। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন চৌকস কার্যক্রম সকলে প্রত্যাশা করে।

আগ্রাবাদ ভূমি অফিসের ঘটনাটি চট্টগ্রামে সংঘটিত হয়েছে। এই ঘটনাটি ভূমি অফিসের কর্মকর্তাদের সচেতনতা এবং দ্রুত পদক্ষেপের কারণে সফলভাবে মোকাবেলা করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আগ্রাবাদ ভূমি অফিসে অভিযান চালায়, যেখানে তারা জালিয়াতির প্রমাণ খুঁজে পায়। দুদকের এই অভিযান প্রমাণ করে যে, সরকারি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান রয়েছে।

ভূমি অফিসের কর্মীরা জাল খতিয়ানটি সনাক্ত করার পর বিষয়টি এসিল্যান্ডকে জানান। এসিল্যান্ড তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ