শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাইলস্টোন ট্র্যাজেডি: টাঙ্গাইলে নি’হত দুই শিক্ষার্থীর বাড়িতে বিএনপি নেতাকর্মীরা

কবির হোসেন, টাঙ্গাইল:  উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে কেন্দ্রীয় ও স্থানীয়  বিএনপির নেতাকর্মীরা। 

রোববার সকালে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তানবীর আহমেদ (১৪) এবং সখীপুর উপজেলায় উপ‌জেলার হ‌তেয়া কেরা‌নিপাড়া গ্রামের হুমায়রের বাড়িতে সমবেদনা জানানো হয়। পরে নিহতদের কবর জিয়ারত করা হয়।
এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু তানবীর এবং হুমাইয়ার মা-বাবাকে সান্ত্বনা দেন। এ সময় নিহতের বাবা-মা কান্নায় ভেঙে পড়েন।
আব্দুস সালাম পিন্টু বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান চালানো ঠিক নয়। বিমানগুলো ঠিকভাবে পরিচালনা করা হয়েছিল কি না, এ বিষয়ে তদন্ত করা উচিত।
কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ