মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবায় সন্তুষ্ট সিভিল সার্জন

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে রোগীদের উপচে পড়া ভিড়ের মধ্যেও সেবা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ, এনসিডি কর্ণার, আইএমসিআই ও পুষ্টি কর্ণার, ডটস কর্ণার, এএনসি ও পিএনসি কর্ণার, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই স্টোর ও রান্নাঘরসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় তিনি সেবাগ্রহীতা ও রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, বিভিন্ন সুযোগ-সুবিধা ও রোগী ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. ইমরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল হাসনাত রবিনসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত মাতৃপুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস।

সেখানে তিনি চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম ও রোগী ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

কর্মশালায় মেডিকেল অফিসার (এএনসি), সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিসংখ্যানবিদ ও স্টোর কিপারসহ ২৪ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব টেকনিশিয়ানরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এডিস মশার লার্ভা অনুসন্ধান করেন। বিভিন্ন স্থানে জমে থাকা পানির উৎস শনাক্ত করে তা ধ্বংসের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ