সোমবার, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, বেড়েছে খরচ

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বছর ঘুরে চলে এসেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই দুর্গোৎসবকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে দেব-দেবীর মূর্তি বানাতে ব্যস্ত সময় পার করছেন মৃত শিল্পের কারিগররা।

আশ্বিনের শুরু মানেই, আর দেরি নেই শারদীয় দুর্গা পূজার। শরতের কাশফুলের সাথে আকাশও জানান দেয় পূজা আসছে। আর এই বড় দিনের অপেক্ষায় থাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই উৎসবকে ঘিরে তাদের পরিবারের মাঝে আনন্দ বিরাজ করে। আর, তাইতো দিনরাত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা।

একমাটি ও দো-মাটি দিয়ে তৈরির মাধ্যমে ধীরে ধীরে আকার পাচ্ছেন দেবী দুর্গা, কার্তিক, গনেশ, লক্ষ্মী, সরস্বতীসহ অন্যান্যরা। বর্তমানে কাঁদা মাটির কাজ শেষের দিকে। এরপর শুরু হবে রঙ ও তুলির কাজ। এবার উপজেলায় ৫১ টি প্রতিমা তৈরি হচ্ছে বলে জানা গেছে।

শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ৯ অক্টোবর বুধবার ষষ্ঠি পূজার মধ্য দিয়ে। ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমী দেবী বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের জন্য শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হবে।

উপজেলার মোকামতলায় দুর্গা প্রতিমা তৈরির কারিগর শ্রী লিটন চন্দ্র মহন্ত জানান, মূর্তি তৈরির প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় তাদেরও খরচ বেড়েছে। প্রতিটি প্রতিমা তৈরিতে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। তিনি এবার ৫টি প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছেন। আকার ভেদে ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকায় প্রতিমা তৈরি করছেন তিনি।

উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুবির কুমার দত্ত জানান, উপজেলাব্যাপী গত বছর ৬০ টি দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিল। এবার ৫১ টি মন্ডপে দুর্গা পূজা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুর, অর্থনৈতিক সমস্যা, মানষিক প্রস্তুতি না থাকা, দেশের প্রেক্ষাপট আইন শৃঙ্খলা অবনতিসহ নানা কারণে গতবারের চেয়ে এ উপজেলায় ৯ টি পূজা কম হচ্ছে। প্রতিবারের ন্যায় এবারও সরকারী সহযোগীতার আশ্বাস পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, পূজা চলাকালে মন্ডপ গুলোতে নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার সদস্য ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। যে মন্ডপ গুলোতে এবার পূজা হচ্ছে না তাঁদেরকে পূজা করার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।#

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ