মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সরাইলে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ

এস. এম. পারভেজ আলম আদেল: “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. তা. ম. বোরহান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ তাপস সূত্রধর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনছুর আহাম্মদ, ডাঃ মোঃ আলী আজম রাকিব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আলম।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, সুস্থ পরিবার গঠন এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি সেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সরাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী শ্রেষ্ঠ স্বাস্থ্যকর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ