মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন পারভেজ আলম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের জরুরি সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি শরীফ উদ্দিনকে সভাপতির পদসহ সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা, প্রশাসনিক কার্যকারিতা এবং সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সরাইল উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. পারভেজ আলমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গৃহীত সিদ্ধান্ত সভায় অনুমোদিত হয়েছে এবং তা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরাইল উপজেলা প্রেসক্লাবের সকল প্রশাসনিক, সাংগঠনিক, দাপ্তরিক ও আনুষ্ঠানিক কার্যক্রম, পত্রালাপ, সমন্বয় এবং প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ আলমের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. পারভেজ আলম এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তিটি ১২ জুলাই প্রকাশ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ