সোমবার, ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর মৃত্যু, মিলল চিরকুট

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে হতাশায় ছিল হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা ও বাবা-মায়ের প্রতি অনুশোচনার কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ