শনিবার, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদ্দাম হত্যার বিচারের দাবিতে কলমাকান্দায় বিক্ষোভ মিছিল

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় সাদ্দাম হোসেন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সালেঙ্গা গ্রামের বাসিন্দারা পাবই বাজার-কলমাকান্দা সড়কে এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা জানান, গত ৩০ অক্টোবর রাতে পূর্ববিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে সাদ্দাম হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় লোহার রড, বল্লমসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বক্তারা বলেন, প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দেন নিহত সাদ্দাম হোসেনের বাবা মো. আব্দুল হাশিম, স্ত্রী বৃষ্টি আক্তার, বোন মোছা. শেফালী আক্তার, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল মিয়া এবং এলাকাবাসী মো. কাদির ও মো. আজিজ মিয়া।

এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ