বৃহস্পতিবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে নাশকতার ছক: পেট্রল বোমার সরঞ্জাম ও মশালসহ যুবলীগ কর্মী আটক

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নাশকতা সৃষ্টির চেষ্টাকালে পেট্রল বোমা তৈরির সরঞ্জাম ও মশালসহ মেহেদী হাসান ইমন (২৫) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফখানি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তার সহযোগীরা পালিয়ে যায়।

আটককৃত মেহেদী হাসান ইমন বানিয়াচং উপজেলার দোকানটুলা মহল্লার বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শরীফখানি এলাকায় একদল যুবলীগ কর্মী গোপনে জড়ো হয়ে নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছে দলীয় ব্যানার, জ্বলন্ত মশাল এবং পেট্রল বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে ইমনকে হাতেনাতে আটক করা হলেও অন্ধকারের সুযোগ নিয়ে অন্যরা পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চারটি জ্বলন্ত মশাল, পেট্রল বোমা তৈরির নানা উপকরণ এবং যুবলীগের একটি ব্যানার জব্দ করে পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশ্যেই তারা ওই এলাকায় সমবেত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন বা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ