
যায়যায়কাল প্রতিবেদক: অভিনেতা রিমন রেন সূর্য একুশে টিভিতে ৭ পর্বের নাটক বিয়ের বাতাস নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ২০১২ সালে ওয়ার্নিং চলচ্চিত্রে ও ২০২২ সালে ঈসা খাঁ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাছাড়া অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমা ‘ময়নার চর’ মুক্তির অপেক্ষায় আছে।
বহুল আলোচিত ও প্রশংসিত ‘ভাইজান টেনশনে আছে’ নাটকে খল চরিত্রে অভিনয় করেছেন রিমন রেন সূর্য।
সম্প্রতি A.D. MULTIMEDIA STAR AWARAD 2024 জনপ্রিয় অভিনেতা হিসেবে সম্মাননা পেলেন রিমন রেন সূর্য। এই অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের স্বনামধন্য আবাসন প্রকল্প সবুজ ধারা প্রোপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ও সিওও এম, এ হালিমকে উদ্যোক্তা হিসাবে A.D. MULTIMEDIA STAR AWARD 2024 প্রদান করা হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, অতিরিক্ত সচিব (অবঃ) কনসালট্যান্ট, ওয়াল্ড ব্যাংক।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেনচিত্রনায়ক ডি. এ তায়েব, চলচিত্র শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন ফকির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্কাডা ডিপিডিসি, মোঃ রাখিবুল হাসান তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিভিল ওয়ার্ক ডিপিডিসি, মোঃ ইকবাল হোসেন সাবেক কাউন্সিলর ২নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি, মোঃ মাইদুল দেওয়ান, এমডি দেওয়ান গ্রুপ, মোঃ আলহাজ্ব আব্দুল রশিদ মিয়া ভাইস চেয়ারম্যান, বঙ্গটিভি, মোঃ আব্দুল আহাদ সিইও ডেবোন এয়ার এভিয়েশন, মোঃ মাজহারুল ইসলাম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পল্লী প্রীতি সংস্থা (পিপিএস), মোঃ রাসেল মিয়া হৃদয়, এমডি বঙ্গটিভি, মোঃ শাহাজালাল, এমডি সাকুরা রোলিং মিল।
সভাপতিত্ব করেন স্বপন আহমেদ, কর্ণধার এ.ডি মাল্টিমিডিয়া। সঞ্চালনায় ছিলেন শাহজাহান সাজু, দিপু এবং রিমন।
বিশেষ অতিথিদের উপস্থিতিতে ব্যবসা- বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, নাট্য, সঙ্গীত, মিডিয়া, ফটোগ্রাফি, সংবাদ ও কর্পোরেট অঙ্গনে বিশেষ অবদান রাখায় এডি মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।











