শনিবার, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বৃদ্ধকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, আহত প্রবীণ সাংবাদিক ও তার স্ত্রী

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের তারাগাঁও দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় এক বৃদ্ধ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন প্রবীণ সাংবাদিক খাঁন মোঃ আঃ মজিদ।

তিনি দৈনিক যায়যায়কাল এর দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। দুর্ঘটনায় তার পায়ের হাড় সরে গেছে বলে জানা গেছে, তবে এখনও এক্স-রে করা হয়নি। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন। তার হাতের চামড়া উঠে গেছে এবং একই সঙ্গে কোমরে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

বর্তমানে তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আহত সাংবাদিক ও তার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ