বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূঞাপুরে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জিগাতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনটি মামলায় মোট ১ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন।

জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা দুইটি পৃথক মামলায় দুইজনকে এক হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে দায়ের করা একটি মামলায় এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ভবিষ্যতে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন, “জনস্বার্থ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ