সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সৌদিতে ঈদুল আজহা ২৭ মে

যায়যায়কাল ডেস্ক: সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস শুরু হচ্ছে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও রোববার সন্ধ্যায় ঘোষণা করেছে, এই দুই দেশ ২৭ মে ঈদুল আজহা পালন করবে।

অন্যদিকে, তুরস্ক সাধারণত খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ অনুসরণ করে ক্যালেন্ডার তৈরি করে। সেখানেও আগামীকাল জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে ঈদুল আজহা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *