বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আ’লীগ সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

এম নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট, স্বৈরাচারী আওয়ামী লীগের অপতৎপরতা, সন্ত্রাস, দেশে নৈরাজ্য সৃষ্টিকারী ও গুপ্ত হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার বিকালে বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি মালিক ভরসা মাজার গেইট থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাইশমৌজা বাজারে এসে শেষ হয়। পরে বাইশমৌজা বাজারে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা মোঃ ইকবাল হোসেনের প্রতিবাদি সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শাহ্ মোঃ লিটন, বিএনপি নেতা এম, নুরুল আলম সরকার, বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ নুর হোসেন সরকার , কৃষক দল নেতা হাবিবুর রহমান, শ্রমিক দল নেতা সেলিম,মাসুম,কাশেম,মন মিয়া, যুবদল নেতা শাহেদুল,রতন, জাহিদ, মহসিন ছাত্রদল নেতা শামীম, রাহিম, রাকিব।

বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের সহস্রাধিক নেতা-কর্মী প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আমরা জানতে পারি রোববার মোবাইল কনফারেন্সে বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত কিছু আওয়ামী লীগ নেতা- স্বৈরাচারী ও ফ্যাসিবাদী ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

বক্তারা বলেন, কারা কারা এই বৈঠকের সাথে জড়িত এবং কারা দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছেন আমরা তাদের চিহ্নিত করে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ