রবিবার, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঢাকায় বিআইটিপিএফসির আইটি লিডার কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত

যায়যায়কাল প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘আইটি লিডার কনফারেন্স ২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের (বিআইটিপিএফসি) আয়োজনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বনানীর একটি অভিজাত হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নেটওয়ার্কিং ব্র্যান্ড রুইজি ও রেইই-এর সহযোগিতায় আয়োজিত আইটি লিডার কনফারেন্স ২০২৬-এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ আইটি লিডার, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও), প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও), আইএসপি উদ্যোক্তা, নেটওয়ার্কিং ও সাইবার নিরাপত্তা পেশাজীবীসহ তথ্যপ্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

প্রযুক্তি রূপান্তর ও নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে আলোচনা

সম্মেলনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান পরিস্থিতি, ডিজিটাল রূপান্তর, নিরাপদ নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণ, সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা, প্রযুক্তি উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

এ সময় অংশগ্রহণকারীরা নিজেদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, প্রযুক্তিগত বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

রুইজি রাউটারের প্রযুক্তিগত ডেমো

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল রুইজি রাউটারের প্রযুক্তিগত ডেমোনস্ট্রেশন। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে প্রদর্শিত এ ডেমোতে আধুনিক ব্যবসায়িক ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তোলায় রুইজি রাউটারের প্রযুক্তিগত সক্ষমতা, উন্নত নেটওয়ার্ক ব্যবস্থাপনা এবং নিরবচ্ছিন্ন উচ্চমানের সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রযুক্তিগত এ প্রদর্শনী উপস্থিত আইটি পেশাজীবী ও প্রযুক্তিবিদদের মধ্যে আগ্রহ তৈরি করে।

বিআইটিপিএফসির নেতৃবৃন্দের অংশগ্রহণ

সম্মেলনে বিআইটিপিএফসির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সালেহ মোবিন, সহসভাপতি মো. আরিফ, অংশীদারিত্ববিষয়ক সম্পাদক সোহেল সিকদার, অনুষ্ঠান ও কর্মসূচিবিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন এবং সদস্যবিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন সুজন।

এ ছাড়া সংগঠনের নির্বাহী সদস্য কাজী শামসুল আরেফিন, মোহাম্মদ সাইদুর রহমান, মো. জিয়াউর রহমান, শারমিন খান উর্মি, সামিউল হক সুমন, মো. এজাজুল ইসলাম ও মো. শাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে অংশ নেন রুইজি নেটওয়ার্কসের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মি. কার্ল, রিজিওনাল পোস্ট-সেলস ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আকাশ, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তানভীর হাসান এবং রুইজি পণ্যের প্রোডাক্ট ম্যানেজার মো. হযরত আলী।

প্রযুক্তি পেশাজীবীদের নেটওয়ার্কিং বাড়ানোর লক্ষ্য

আয়োজকেরা জানান, প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই আইটি লিডার কনফারেন্স ২০২৬-এর মূল লক্ষ্য।

তারা বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতের পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক সম্মেলন, নেটওয়ার্কিং এবং প্রযুক্তিবিষয়ক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

‘নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় ও সহযোগিতা’র মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ