সোমবার, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ধুনট মডেল প্রেসক্লাবে সভাপতি ইমন, সাধারণ সম্পাদক রবি পুনরায় নির্বাচিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের ১৩তম বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনকে পুনরায় সভাপতি এবং সাংবাদিক মাওলানা রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ধুনট মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের বার্ষিক কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি ইমরান হোসেন ইমন দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক চাঁদনী বাজার ও ডেইলি নিউ এইজে কর্মরত। সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি দৈনিক সকালের সময় ও দৈনিক খোলা বার্তার ধুনট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শিক্ষক জুয়েল রানা (সাপ্তাহিক আজকের শেরপুর), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম জীবন (দৈনিক উত্তর কোণ), দপ্তর সম্পাদক এসএম সজীব হোসেন (দৈনিক উত্তরের দর্পণ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিহানুল হক রিকো (সাপ্তাহিক দিনক্ষণ), কোষাধ্যক্ষ ফিজু আক্তার (অনুসন্ধানবার্তা)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল বারী সরকার (শেরপুর নিউজ টোয়েন্টিফোর ডটকম), হেলাল সরকার (দৈনিক বাংলা কাগজ) এবং এসএম ফজলে রাব্বি শুভ (দৈনিক ভোরের চেতনা ও বাংলাদেশ নিউজ টুডে)।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ধুনটের সাংবাদিকতা অঙ্গনে পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ